মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন-পলক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগসহ যে কোন ধরনের জরুরী প্রয়োজনে গত তিন বছরে ৯৯৯ নম্বরে ২ কোটি ১৬ লক্ষ ফোন কল এসেছে। পুলিশ জেগে থাকে বলেই বাংলাদেশের জনগণ ঘুমাতে পারে। এই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে ১ হাজার থানাকে ফাইবার অপটিক্যাল ক্যাবলের আওতায় আনা হয়েছে। দুটি থানায় অনলাইন ডিজির ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ চত্বরে সিংড়া থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধ নিমূল করাই আমাদের লক্ষ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার অনুমোদন দিয়েছেন যা আগামী সংসদীয় অধিবেশনে সকল সংসদ সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর