সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র কুরআন অবমাননাকারীর বিরুদ্ধে নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
পবিত্র আল কুরআন অবমানননাকারী মুরতাদ নুরুল ইসলামের ফাঁসির দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা সহ বাজার প্রদক্ষিণ করেন। পরে দপ্তিয়র স্কুল মাঠে ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশ করেন ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আলী আকবর, মো. রফিকুল ইসলাম, শামসুল হক টিটু, আল রাজি, মো. মমিনুল, সালাহ উদ্দিন, অসিমুদ্দীন, সাদিক আহম্মেদ, মো. শহিদুল ইসলাম , মো. আসাদুল্লাহ প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ-সিরাজগঞ্জের চৌহালীতে পবিত্র কোরআন অবমাননার দায়ে নুুরুল ইসলাম (৪৫) কে বুধবার সকালে তার শশুর বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া গ্রামের মো. বারেক মিয়ার জামাতা কৃষক নুরুল ইসলাম তার নিজ শয়নকক্ষে রাখা পবিত্র কোরআন শরীফের ওপর মোবাইল ফোন চার্জ দিয়ে রাখে। বিষয়টি তার স্ত্রী জাহানারা আক্তারের নজরে এলে কোরআন শরীফের ওপর মোবাইল রাখতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুরুর এক পর্যায়ে নুরুল কোরআন শরীফ বাড়ির পাশের কাদামাটিতে ছুড়ে ফেলে দেয়। বাড়ির লোকজন ঘটনার প্রতিবাদ করলে সে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করে এবং কোরআন শরীফের ওপর লাথি মারে। এ ঘটনা বুধবার সকালের দিকে জানাজানি হলে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। সে নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৬নং ওয়াডের সাবেক ইউপি সদস্য মৃত গোলাপ সিকদারে ছেলে মো. নুরুল ইসলাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর