সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ট্রাম্প করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি, তাকে ত্যাগ করা উচিত: বাইডেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লক্ষ্যহীন ভাবে করোনাভাইরাসের নিয়ন্ত্রণ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাইডেন এমন মন্তব্য করেন।

বাইডেন বলেন, ট্রাম্প করোনার মত মহাকারীকে মোকাবেলা করতে পারেনি, তাকে ত্যাগ করা উচিত।  তার প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং এর ফলে ফ্লোরিডা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি। বাইডেন দাবি করেন, ট্রাম্পের কাজ করার ইচ্ছা নেই। সে মানুষের জীবন নিয়ে খেলেছে।

এর আগে সোমবার এই ফ্লোরিডাতেই নির্বাচনী প্রচারণ চালিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন যে করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি আরো শক্তিশালী বোধ করছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে জয়ী হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে জাতীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প এখনও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছেন। রিয়াল ক্লিয়ার পলিটিক্স নামের একটি সংস্থা এসব জরিপ সমন্বয় করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ফ্লোরিডায় ৩ . ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে বাইডেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর