সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:ফ্রান্সে মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সঙ্গে অপর এক বিমানের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার পশ্চিম ফ্রান্সে এ দুর্ঘটনা ঘটে। দুটি বিমানে সব মিলিয়ে পাঁচজন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় এই পাঁচজনই মারা গেছেন। মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। ডিএ ৪০ নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিনজন। এটি একটি পর্যটক বিমান।

নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রীর মৃত্যু হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ১৪২ জন যাত্রী ছাড়াও দুই পাইলটসহ ছয়জন কর্মী ছিলেন। মাঝ পথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি ভেঙে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর