সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৮ই অক্টোবর দুপুর ২.৩০ মিনিটে সদরের বকচরা বাইপাস রাস্তার মাঝে পথ রোধ করে দৈনিক যুগের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল দেশজুড়ে এর সম্পাদক আল ইমরানের উপর সন্ত্রাসী হামলা করে সাতক্ষীরা সদরের বকচরা এলাকার ইসরাইল মালীর ছেলে বাচ্চু, বাসতুল্লাহ সরদারের ছেলে রফিকুল ইসলাম, খোকনের ছেলে ইনামুল, আজিজুল ইসলামের ছেলে লিপু সর্ব সাং রসুলপুর। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা সাংবাদিকের পথ রোধ করে লোহার রড, বাাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তার শরীরের বিভিন্ন অংশে জখম করে।

 

এসময় তারা সাংবাদিকের গলায় থাকা ১২ আনা ওজনের সোনার চেইন জোর পূর্বক কেড়ে নেয় ও এ বিষয়ে কাউকে কিছু বললে তাকে খুন করে মেরে ফেলার হুমকি দেয়। এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্য আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সন্ধায় এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। সদর থানার এস আই আহম্মাদ বিষয়টি তদন্ত করছেন। ভুক্তভোগীর পরিবার ও সচেতন মহল বিষয়টিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর