মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

২৪ বছর ধরে বিনাবেতনে পাঠদান বছরের পাঁচমাস জলাবদ্ধতায় ডুবে থাকে আলিপুর দাখিল মাদরাসা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
বছরের পাঁচমাস জলাবদ্ধতায় ডুবে থাকে নাটোরের গুরুদাসপুর উপজেলার আলিপুর দাখিল মাদ্রাসা। অপরিকল্পিতভাবে পুকুর খননের কারনে মাদ্রাসার মাঠ পানিতে নিমজ্জিত থাকে। এ বছর বন্যা ও ভারি বর্ষণের কারণে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না হলে মাদ্রাসাটির বেহাল দশা দূর হবেনা।

এদিকে বিনা বেতনে প্রায় ২৪ বছর ধরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানাযায়, ১৯৬৭ সালে উপজেলা সদর হতে ২৪ কিমি দূরে আলীপুর গ্রামে মরহুম আব্দুল কাদের মুন্সি ও তার ছোট ভাই মরহুম ইব্রাহীম আদ্হাম অবহেলিত এ জনপদে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে নিজেদের দান করা এক একর জমির ওপর মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রথমে এবতেদায়ী পরে দাখিল পর্যন্ত পাঠদান শুরু হয়। খুড়িয়ে খুড়িয়ে চলতে চলতে ১৯৯৩ সালে বন্ধ হয়ে যায় ওই দাখিল মাদ্রাসা। এরপর ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুুসের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আবার চালু হয়। বর্তমানে ওই মাদ্রাসায় ২০ জন শিক্ষক-শিক্ষিকা ২৭০জন শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন এবং প্রতি বছরই ফলাফল ভাল হচ্ছে।

মাদরাসার সুপার মো. আশরাফুল আলম বলেন, বছরের ৫ মাস এই প্রতিষ্ঠানে পানি জমে থাকে। শিক্ষার্থীদের পাঠদান করানো হয় কষ্টসাধ্য। মাঠে এখনও একমাজা পানি। আশা ছিলো গত বছর আমাদের মাদ্রাসা এমপিওভুক্ত হবে কিন্তু হয়নি। স্থানীয় এমপি আব্দুল কুদ্দুস মাঝেমধ্যে টিআর এর অনুদান দিলেও তাতে মাদ্রাসা চালানোর পক্ষে যথেষ্ট নয়। এভাবে বিনা বেতনে মাদ্রাসা চালাতে গিয়ে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মাদ্রাসাটির ফলাফল ভাল হলেও এমপিওভুক্ত না হওয়ায় ২৪ বছর ধরে শিক্ষক কর্মচারীরা বেতন পান না। তারা বেকারগ্রস্থ হয়ে পড়েছেন। তারওপর বিদ্যালয়ে জলাবদ্ধতা। এতে মাদ্রাসা চালানো কঠিন হচ্ছে।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি শাহ আলম মাস্টার জানান, দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন পায় না। অন্ততপক্ষে জলাবদ্ধতা দূর করে একটা বিল্ডিং করে দিলে প্রতিষ্ঠানটি টিকে রাখা সম্ভব হতো।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর