মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবি জানালেন শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোরের সিংড়া উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে সমিতির কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে শিক্ষকরা সরকারের কাছে এই দাবি জানান। সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসীন আলী সরদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাতপুকুরিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,কালিগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহরিয়ার, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, বিষ্ণপুর ইটালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করনের দাবি জানিয়ে বলেন দেশের প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নামে যে পরিমান সম্পদ আছে তা দিয়েই সরকার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে পারবেন এতে সরকারের অতিরিক্ত তেমন টাকা লাগবেনা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর