মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারদের পাশে থাকবে সরকার -পলক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া নাটোরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, নতুন করে যেনো কেউ গৃহহীন না হয় সেজন্য পৌর মেয়র, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ কাজ করে যাচ্ছে। গৃহহীনদের পূনর্বাসন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা তালিকা পাঠাবো, তাদের ক্ষতিপূরণের জন্য সরকার তাৎক্ষনিক ব্যবস্থা ককরেছে সরকার পাশে আছে, থাকবে। যতদিন বেঁচে আছি আপনার খেদমত করবো, চলনবিলবাসির পাশে আজীবন থাকবো, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, সুঁতি জাল কেউ নদীতে না দিতে পারে আমরা সে ব্যবস্থা নেয়া হয়েছে। তালিকা প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

 

প্রতিমন্ত্রী রবিবার বিকেল তিনটায় তাঁর নিজ বাসভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪ টি পরিবারকে নগদ ৫ হাজার করে নগদ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ইউএনও নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, পিআইও আল আমিন সরকার, অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন টিপু, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর এপিএস রনজিৎ কুমার প্রমূখ।

 

পরে প্রতিমন্ত্রী তাজপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন এবং বন্যার্ত ৩ শ পরিবারের মাঝে ১০ কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জব্বার সরদার, ট্যাগ অফিসার ইউডিএফ আছাফুল ইসলাম সিদ্দীকি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর