সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১ বছরে পদার্পন করলো সাপ্তাহিক ‘সবুজ আলো’

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘সবুজ আলো’ ১০ বছরের প্রকাশনা শেষে ১১ বছরে পদার্পন করলো। বর্ষ পরিবর্তনের মহতিক্ষণকে স্মরণীয় করে রাখতে ‘সবুজ আলো’ পরিবার ৩ অক্টোবর ২০২০ শনিবার বেলা ১১টায় শহরের শাহী মসজিদ মোড় এলাকায় অবস্থিত ওরাকল সেন্টারে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দঘন ঘরোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সাপ্তাহিক ‘সবুজ আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সিদ্দিক আলম সবুজ। উপস্থিত সকল সাংবাদিকের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন- প্রবীণ সাংবাদিক চাটমোহর থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘চাটমোহর বার্তা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস. এম. হাবিবুর রহমান।

 

সাংবাদিক ও সুধীজনের মধ্যে ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকা প্রকাশক/সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, পাবনা জেলা পরিষদ সদস্য মো: হেলাল উদ্দিন, পাবনা জেলা পরিষদ সদস্য ও সবুজ আলো পত্রিকার উপদেষ্টা মো: সাইদুল ইসলাম পলাশ, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সবুজ আলো পত্রিকার উপদেষ্টা মো: আলী হায়দার সরদার, প্রভাষক মো: জমিন উদ্দিন, মো: সরোয়ার হোসেন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ,

 

দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো: নূরুল ইসলাম মাষ্টার, সাংবাদিক মহিদুল ইসলাম খান, বিপ্লব আচার্য্য, তুষার ভট্টাচার্য্য প্রমূখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর