মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ভয়াবহ ভাঙ্গনে ১৫ বাড়ি নদীগর্ভে বিলীন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির প্রবল স্রোতে পৌরসভার শোলাকুড়া এলাকার ১৩ টি বাড়ি সম্পূর্ণ এবং ৫টি বাড়ি আংশিক বিলীন হয়ে গেছে। নদীর পানি কমলেও ভাঙ্গনের তীব্রতা বেড়েছে, আতংকে মানুষ বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। স্থানীয় সাংসদ ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

 

আত্রাই নদীর সিংড়া পয়েন্টে বৃহস্পতিবার বিপদসীমার ১১১ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার তা কমে ৫৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেন, ১০ হাজার জিও ব্যাগ দিয়ে বালি ফেলানো হচ্ছে। উপজেলার কতিপয় কিছু সন্ত্রাসী নদীতে অবৈধ সোঁতিজাল দিয়ে পানির স্বাভাবিক চলাচল ব্যাহত করায় এ অবস্থা হয়েছে। অবৈধ সোঁতি উচ্ছেদে ও নিয়মিত মামলা দিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসন কাজ শুরু করেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর