সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে বিদেশি বন্দিদের সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

এম এস শবনম শাহীন:

২ হাজার ৫১৩ জন বাংলাদেশি ভারতের জেলে বন্দি রয়েছেন। যার মধ্যে সাজাপ্রাপ্ত এক হাজার ৪৭০ জন এবং এখনও সাজা হয়নি এমন রয়েছেন এক হাজার ৪৩ জন। বন্দিদের বড় অংশই রয়েছে পশ্চিমবঙ্গের জেলগুলোতে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এনসিআরবির প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এনসিআরবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতের জেলে বিদেশি বন্দি ছিলেন ৫ হাজার ১৬৮ জন। ২০১৯ সালে তা বেড়ে হয় ৫ হাজার ৬০৮ জনের। দেশটির এক হাজার ৩৫০টি জেলে বিদেশি বন্দিদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৭৬ এবং নারী ৮৩২ জন রয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৭১ জন সাজাপ্রাপ্ত এবং ২ হাজার ৯৭৯ জন বিচারাধীন।

 

সেই সঙ্গে ৪০ জন আটক বন্দিও রয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৭০ জন বাংলাদেশের নাগরিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের ১৫৫ জন বন্দির দিন কাটছে ভারতের জেলে। প্রতিবেদনে বলা হয়, ভারতের কারাগারে দিন কাটাচ্ছেন এক হাজার ৪৩ জন বাংলাদেশি, যাদের এখনও বিচার হয়নি। নাইজেরিয়ার ৬৮৬ জন নাগরিক ভারতের জেলে বিচার শেষ হওয়ায় অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

 

নেপালের ৫১৭ জনও ভারতের জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন। সম্প্রতি, পশ্চিমবঙ্গের জেল থেকে প্রায় ৬৮০ জন বন্দিকে বাংলাদেশে পাঠাতে উদ্যোগী হয়েছে রাজ্যের কারা দপ্তর।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর