সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি গঠন 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ 
দক্ষিন এশিয়ার সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকদের কে নিয়ে গঠিত, সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রাতে এক ভিডিও কনফারেন্সে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সবার মতামতের ভিত্তিতে, এ কমিটি ঘোষণা করা হয়।    প্রেসিডেন্ট হিসেবে নেপালের সিনিয়র সাংবাদিক ইন্দো নেপাল, জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট ,এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক রাজু  লামা কে ঘোষণা করা হয়।
সেক্রেটারী জেনারেল হিসেবে বাংলাদেশের, তৃণমূল বার্তা ও হ্যালো ঢাকা নিউজ এর সম্পাদক ও প্রকাশক, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের
মহাসচিব মোঃ আবদুর রহমানের নাম ঘোষণা করা হয়।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিহার এর প্রেসিডেন্ট, গোরাল টাইমসের সম্পাদক সিনিয়র সাংবাদিক রামনাথ বিদ্রোহী,সেক্রেটারি (সচিব)হিসেবে আফগানিস্তান কাবুল প্রেসক্লাবের জাতীয় সদস্য খলিল রহমান ওয়াহিদ এর নাম ঘোষণা করা হয়।
কোষাধক্ষ্য হিসেবে পাকিস্তানের  পাঞ্জাব নিউজ এর সিনিয়র সাংবাদিক সগীর আহমেদ কোমার,এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে, জার্নালিস্ট এসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট রিনঝিন ওয়াংচু, শ্রীলংকার সিনিয়র সাংবাদিক স্বর্ণাবাহির এডিটর আমিলা বালা জয়সুরিয়া ও মালদ্বীপের এবিএম নিউজ এর সিনিয়র সাংবাদিক ইসমাইল শাহূর নাম ঘোষণা করা হয়।
সভা শেষে, সবার মতামতের ভিত্তিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে গেলে আগামী, ডিসেম্বর বা জানুয়ারিতে দিল্লি বা কাঠমুন্ডুতে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কনফারেন্সের আয়োজন এর কথাও ঘোষণা করা হয়।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর