মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে চাষীদের স্বপ্নভঙ্গ পানির নিচে ধান ও সবজি ক্ষেত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় রোপা আমন ধান ও আগাম সবজি ক্ষেত পানির নিচে ডুবে গেছে। ফলে দ্বিতীয় দফায়ও স্বপ্নভঙ্গ হলো কৃষকের। তাদের মরার ওপর খাঁড়ার ঘা অবস্থা হয়েছে। সবজি ক্ষেত বিনষ্ট হওয়ায় বাজারেও সবজির সংকট দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম জানান, উপজেলায় ৫ হাজার ৭শ’ হেক্টর জমিতে রোপা আমন ধানের চারা লাগানো হয়েছিল। কিন্তু বন্যা ও প্রবল বর্ষণের কারণে ৩৫ হেক্টর জমির বীজতলা পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে। অনেকের ধারণা ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি। সবজি চাষীদের মনোবল বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করবে বলে জানা গেছে।

উপজেলার অপেক্ষাকৃত বিভিন্ন উঁচু এলাকায় লালশাক, পুইশাক, পালংশাক, ফুলকপি, মরিচ, লাউ, ডাটা, ঝিঙ্গে, মুলা, বেগুনসহ বিভিন্ন শাকসবজি রোপন করা হয়েছিল। কিন্তু পানি বৃদ্ধিতে জমিগুলো ডুবে যায়। ধুলিসাৎ হয় সবজি চাষীদের স্বপ্ন।

চাঁচকৈড় পুরানপাড়া এলাকার সবজি চাষী আফতাব, মোতালেবসহ অনেকে জানান, পানি কমার সাথে সাথে আবারো ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিলেন তারা। কিন্তু বন্যা বৃষ্টি তাদের পিছু না ছাড়ায় বারবার তাদের মার খেতে হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর