সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাক্ষুস‌ে সাংবাদিক‌দের তা‌লিকা প্রণয়নের পালা,কক্সবাজারে ‌বিএমএসএফ নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চট্টগ্রাম ব্যুরো :
সারা‌দে‌শে সাংবা‌দিক নির্যাতনকারী রাক্ষু‌সে সাংবা‌দিক‌দের নাম ও তা‌লিকা প্রকা‌শের ঘোষণা দি‌য়ে‌ছে বিএমএসএফ।
আজ রোববার কক্সবাজার জেলা প‌রিষদ হল রু‌মে বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম সাধারণ সম্পাদক ও সাংবা‌দিক নির্যাতন প্র‌তি‌রোধ ক‌মি‌টির বৈঠকে সংগঠ‌নের সমন্বয়কারী আহ‌মেদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে এই ঘোষণা দেন। ‌তি‌নি ব‌লেন, অন্য পেশার লোকজন ছাড়াও নিজ পেশার সাংবা‌দিক দ্বারা সাংবা‌দিকরা মামলা হামলা দ্বারা নির্যা‌তিত ও ক্ষতিগ্রস্থ হ‌চ্ছে। এ‌দের বিরু‌দ্ধে রুখে দাড়া‌নোর এখনই সময়।
কক্সবাজা‌রে পু‌লি‌শি নির্যাত‌ন ও ক‌তিপয় সাংবা‌দিক নামধারী রাক্ষু‌সে সাংবা‌দিক‌দের ইন্ধনে ব‌হিষ্কৃত ও‌সি প্রদীপ কর্তৃক নির্যাত‌নের শিকার ফ‌রিদুল মোস্তফার চি‌কিৎসা‌র্থে আ‌র্থিক সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে তি‌নি স্ব স্ব জেলা থে‌কে রাক্ষু‌সে সাংবা‌দিক‌দের তা‌লিকা প্রনয়ন ক‌রে প্রশাস‌নের নিকট জমা দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন কক্সবাজার জেলা বিএমএসএফ’র সভাপ‌তি মোঃ মিজান উর রশীদ মিজান। বিএমএসএফ কক্সবাজার জেলার সাধারন সম্পাদক জ‌সিম উ‌দ্দিনের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন  বাংলাদেশ মফস্বল সাংবা‌দিক ফোরা‌মের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ খারুল আলম, কক্সবাজারের সি‌নিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি দৈ‌নিক ৭১এর ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, আইন উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, নির্যাতিত সাংবাদিক ছালামত উল্লাহ, সাংবা‌দিক নির্যাতন প্র‌তি‌রোধ ক‌মি‌টির চক‌রিয়া শাখার সভাপ‌তি ছোটন কান্তি নাথ প্রমুখ।
 সভার শেষান্তে নির্যা‌তিত সাংবা‌দিক ফ‌রিদুল মোস্তফা কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহ‌মেদ আবু জাফর‌কে ফুলেল শুভেচ্ছার মাধ‌ম্যে বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম (বিএমএসএফ)এ যোগদান ক‌রেন।মতবিনিময় সভা শে‌ষে ‌বিএমএসএফ’র নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. কামাল হোসেনের মাধ্য‌মে নির্যা‌তিত সাংবাদিক ফ‌রিদুল মোস্তফা‌কে নদগ ১লক্ষ টাকা ‌চি‌কিৎসা সহায়তা প্রদান ক‌রেন। এ সময় জেলা প্রশাসক নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার সুখ-দুঃখের বিষয়গুলো গুরুত্ব সহকা‌রে শোনেন। জেলা প্রশাসক তার ওপর ঘটে যাওয়া অমানবিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ফরিদের বিষ‌য়ে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: শাজাহান আলিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিএমএসএফ কেন্দ্রীয় নেতা এসএম জীবন, এমএ আকরাম, শারমিন সুলতানা মিতু, সোহাগ আরেফিন, ফয়সাল আজম অপু, কবির নেওয়াজ, জুয়েল খন্দকার, কাইছার ইকবাল চৌধুরীসহ সোহেল সরদার, সৈয়দা রিমি কবিতা, হুমাউন কবির, জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর