সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের মানুষ নষ্ট হয়ে গেছে, ইলিশ হয়নি : তসলিমা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে ইলিশ পাওয়া যায়। তবে বাংলাদেশের ইলিশের স্বাদ বিশ্বের আর কোনো জায়গার সঙ্গে তুলনা করা যায় না। এজন্যই বাংলাদেশের ইলিশ বিশ্বসেরা। বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ, বিশেষ করে বাঙালিরা সারাবছর পদ্মার ইলিশের আশায় বসে থাকে। এবছর ভারতে এক হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। যে কারণে ওপারের মানুষ পাচ্ছে বাংলাদেশের ইলিশের স্বাদ। প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও তার ব্যতিক্রম নন।

 

ইলিশ খাওয়ার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তসলিমা লিখেছেন, ‘সন্ধ্যেয় পদ্মার ইলিশ খেলাম।  অমৃত। মাখনের মতো নরম,  আর অবর্ণনীয় সুঘ্রাণ এবং  স্বাদ। পৃথিবী ঘুরে ঘুরে মিঠে পানি, নোনা পানি, বিল হাওড় পুকুর, নদী সমুদ্দুর — কত কিছুর মাছ খেয়েছি!  ইলিশকে টেক্কা দেয় কোনও মাছ নেই। বাংলাদেশের মানুষ নষ্ট হয়ে গেছে। ইলিশ হয়নি। পদ্মা আমার মা। পদ্মা বেঁচে থেকো।’

 

বাণিজ্য মন্ত্রণালয় এবার নয়জন রপ্তানিকারককে মোট এক হাজার ৪৭৫ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। প্রতিকেজি ১০ মার্কিন ডলার দরে মোট এক লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। এ বছর ভারতে মোট এক হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। প্রতি কেজি ১০ ডলার মূল্যে শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর