সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে ৪টি সাংবাদিক সংগঠন জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনকারী, অপসাংবাদিকতা, চাঁদাবাজি পাতানো মামলা-হামলা ও হয়রানী প্রতিরোধে ৪টি সাংবাদিক সংগঠন একত্রিত হয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে ৪টি সংগঠনের নেতৃবৃন্দ /প্রতিনিধি জেলা প্রশাসক মো: জোহর আলীর হাতে স্বরাষ্টমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন। সংগঠনসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, কাঠালিয়া প্রেসক্লাব(বাদল) ও বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ ।

স্মারক লিপি গ্রহন করে জেলা প্রশাসক বলেন, “ নিজেদের মধ্যে বিবেদ সৃষ্টি না করে  সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা উচিত।”

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর জানান, “সাংবাদিক নির্যাতনকারী যে-ই হোক তাকে কোন রকম ছাড় দেয়া হবে না। যেখানেই সাংবাদিকদের নামে পাতানো, ষড়যন্ত্রমূলক মামলা-হামলার শিকার হবে সেখানেই বিএমএসএফ তাদের পাশে দাঁড়াবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। ঝালকাঠির কিছু রাক্ষুসে সাংবাদিক নিরীহ সাংবাদিকদের মামলা, হামলা ও অপবাদের কালিমা লেপনের অপচেষ্টা চালাচ্ছে। এ সকল রাঘব বোয়ালদের প্রশাসনের সহযোগীতায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”

বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদার জানান, “বিএমএসএফ পেশাদার সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে। আমরা স্বরাষ্ট মন্ত্রী বরাবর  ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেছি। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক গৃহীত  কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

ছবির ক্যাপশন: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, কাঠালিয়া প্রেসক্লাব(বাদল) ও বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ সংগঠন সমূহের সভাপতি/সম্পাদকগণ ঝলকাঠি জেলা প্রশাসকের সাথে দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর