মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনায় আক্রান্ত সংসদ সদস্য ছোট মনির

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির করোনা ভাইরাসে আক্রান্ত । ২১ সেপ্টেম্বর(সোমবার) নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।পরে দুপুরে সাংসদ ছোট মনির তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে জানান, আমার করোনা পজিটিভ এসেছে। সকলের কাছে দোয়া চাই । আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসে আপনার সেবায় নিয়োজিত থাকতে পারি।
স্থানীয় সাংসদের বড় ভাই ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি সংসদ সদস্য ছোট মনির করোনা পজিটিভ এর সত্যতা স্বীকার করে বলেন ,আমার ছোট ভাই ছোট মনির করোনাকালীন সময় তার নিজ সংসদীয় এলাকায় গরীব এবং অসহায়দের পাশে ছিলেন। করোনার ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছেন জেলার বিভিন্ন এলাকা অসহায় এবং গরীব মানুষের কাছে। কখন করোনা পজিটিভ হয়েছে তা বলতে পারতেছেনা। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলা।
তিনি আরো বলেন ,কিছু দিন আগে আমি এবং আমাদের মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা শেষে আমরা বর্তমানে সুস্থ আছি । এ নিয়ে জেলায় মোট ৩ জন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর