শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বরিশালে বাথরুমের পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামের একটি বাথরুমের পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় গাঁজা গাছের মালিককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম ও এএসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিরপুর শংকরপাশা গ্রামের আবুল কালাম ফকিরের পুত্র নাইম ফকিরের বসতবাড়ির বাথরুমের পাশ থেকে ছয় ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

 

এসময় গাঁজা গাছের মালিক নাইম ফকির (২৪) গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর