মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় প্রয়াত জননেতা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র স্মরণে স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রয়াত জননেতা শামসুর রহমান শরীফ ডিলু এমপির স্মরণে স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলন গতকাল রোববার ৫৯নং উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রিয় কার্যকরি কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ এসএম কামাল হোসন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সদস্য মুজিব বাহিনী অঞ্জন চৌধুরী পিন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, ঈশ্বরদী পৌর মেয়র মোকলেসুর রহমান মিন্টু, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হামিদ মাস্টার, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোশাররফ হোসেন,

পাবনা পৌর সভার মেয়র ও আওয়ামীলীগ নেতা কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা সনি বিশ্বাস, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক প্রমূখ। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ স্মরণ সভা ও প্রতিদনিধি সম্মেলনে অংশ গ্রহন করেন।

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর