সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মসজিদে বিস্ফোরিত অক্ষত আছে পবিত্র কোরআন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরিত তল্লা বড় মসজিদে এসিগুলো অক্ষতই রয়েছে। পুড়েছে শুধু এসির ফিল্টারগুলো। মসজিদে তেমন কোনো সরঞ্জাম বা আসবাবপত্র না থাকলেও চূর্ণ হয়েছে জানালার কাচ ও দেয়ালের টাইলস। এছাড়া কোরআন শরীফ ও হাদিসের বইগুলো রয়েছে অক্ষতই। শনিবার ভোরে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়। স্থানীয় পিয়াস মিয়া বলেন, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, নামাজ পড়ার জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি। তল্লা এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, চেয়ারগুলো পুড়ে গেছে।

 

দেখলাম পোড়া সেই চেয়ারগুলোতে মুসল্লিদের পুড়ে যাওয়া চামড়া লেগে আছে। রক্ত জমাট হয়ে মসজিদের ভিতরে ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে। উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে (বড় মসজিদ) বিস্ফোরণে এক শিশুসহ ৪০ জন দগ্ধ হয়। এ ঘটনায় জুয়েল নামে এক শিশু শেখ হাসিনা বার্ন হাসপাতালে মৃত্যু হয় এবং ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর