সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় ছাত্রদলের ইউনিয়ন কমিটি অনুমোদন, রাতে স্থগিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের দিনই তা স্থগিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু ও সদস্য সচিব আমিরুল ইসলামের সাক্ষরে ১২টি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিএনপি নেতাদের সাথে সমন্বয় না করে এবং বিবাহিতদের দিয়ে বিতর্কিত কমিটি গঠন করায় রাতেই তা স্থগিত করে জেলা সংগঠন। জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে কমিটি স্থগিত করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিটি স্থগিত করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর