বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে অবৈধ ড্রেজার জব্দ, থানায় মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করার অভিযোগে জেলার গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রাম থেকে অবৈধ ড্রেজার জব্দ ও চালককে আটক করা হয়েছে। গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন জানান, বৃহস্পতিবার দুপুরে ভীমেরপাড় গ্রামের শিশির মন্ডলের বসতবাড়ির পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে মাহিলাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও থানা পুলিশ প্রেরণ করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে নুর আলম সরদার হালান (৩২) নামের একজনকে আটক করা হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।

 

এঘটনায় বৃহস্পতিবার রাতে মাহিলাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমান বাদী হয়ে ঘটনার সাথে জড়িত মাহাবুব খান (৫০), মজিবর রহমান খান (৫২) ও নুর আলম সরদার হালান (৩২) নামের তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, সকালে আটককৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর