মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় আটক তিন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনসহ তিন জনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।অপর ব্যক্তিরা হলো ফরিদুপর উপজেলার বৃলাহিড়িবাড়ী গ্রামের ওয়াজেদ আলী ও সাইদুর রহমান। জযনাল আবেদীন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বাসিন্দা।
জানাগেছে, গতকাল বুধবার উপজেলার বিএলবাড়ি-বেতুয়ান সড়কে মাইকে ঘোষনা দিয়ে বৃলাহিড়িবাড়ী ও বেতুয়ান গ্রামের লোকজন লাঠি-সোটা এবং ধারালো অস্ত্র শ্বস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুলিশ তা প্রতিহত করে।

 

এ সময় জয়নাল আবেদীন ও অপর ব্যক্তিরা পুলিশের কাজে বাধা প্রদান করে। এমনকি তারা ওসি তদন্ত নাজমুল হকের ঘারের উপর লাঠি দিয়ে আঘাত করে।এছাড়া এসআই ইব্রাহিম খলিল ও এসআই সাজেদুর রহমানের উপরও তারা লাঠিচার্জ করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। তখন একটি পক্ষের লোকজন বিএলবাড়ি মার্কেটে কয়েকটি দোকান ঘর ভাংচুর করে।

 

এ ব্যাপারে এসআই ইব্রাহিম খলিল বাদি হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা রুজু করেন।পুলিশ বাদী হয়ে,পোশাকী পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পরই বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তিন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,যথাসময়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হওয়ার কারণে কোন বড় ধরণের দুর্ঘটনা ঘটে নি।তবে পুলিশের উপর হামলার ঘটনায় তিন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে এএসপি সজীব শাহরিন (চাটমোহর সার্কেল) বলেন,ওই ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পোশাকী পুলিশের উপর হামলার ঘটনা দুঃখজনক।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর