বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সিনহার হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত সন্তুষ্ট নই : সেনাপ্রধান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা আখ্যায়িত করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সিনহার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্তুষ্টির সুযোগ নেই। বুধবার চট্টগ্রামে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জেনারেল আজিজ আহমেদ।

আজিজ আহমেদ বলেন, তদন্ত শেষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কোনো পক্ষ সুযোগ নেয়ার চেষ্টা করলেও তা সফল হবে না। তবে মেজর সিনহা হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে মুখোমুখি করার চক্রান্ত হয়েছে।

এসময় উত্তেজনা কমাতে পুলিশ প্রধানসহ কক্সবাজার যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি। অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে যেন কেউ সেনাবাহিনীর সাবেক বা কর্মরত কারও বিরুদ্ধে এমন কাজের দুঃসাহস না করে সেটি নিশ্চিতের আহ্বান জানান সেনাপ্রধান।

এর আগে তিনি সকালে চট্টগ্রাম সেনানিবাসে ৬টি ইউনিটকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পতাকা তুলে দেন তিনি। এসময় কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন সেনা প্রধান।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর