সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষুীরার কলারোয়ায় বসত বাড়িতে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন \ ঝুঁকিতে ৩০টি পরিবার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের এক বসতবাড়ীর মধ্যে বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানার অভিযোগ উঠেছে। যার পাশে ও নিচে বহুতল ভবনসহ বসবাস করছে প্রায় ৩০টি পরিবার। আর এতে যে কোন সময় একটি বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক লাইনটা সরিয়ে অন্য পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে বার বার অভিযোগ আকারে বললেও কোন গুরুত্বই দিচ্ছেন না বলে এলাকাবাসির অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৩নং গদখালি ওয়ার্ডের সরদারপাড়া আব্দুল হান্নান সরদারের বসতবাড়ির মধ্যে বিদ্যুতের ঝুঁকিপূর্ণভাবে খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানা হয়েছে।

 

এমনকি ওই ঝুঁকিপূর্ণ লাইন থেকে ব্যক্তিগত মালিকানাধীন বসত বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ তার টানা হয়েছে আশেপাশের বাড়ী ও ভবনে। আর এভাবে বৈদ্যুতিক খুঁটি বসতঘরের ভেতরে রেখে চলছে বিদ্যুৎ সংযোগ। যাতে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা, জান মালের ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি। স্থানীয় বাসিন্দা মনোয়ারা খাতুনসহ অনেকে জানান, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। তাদের বাধা উপেক্ষা করে ঝুঁকিপূর্ন এ খুঁটি পুতে ৩০টি ঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাই তারা ঝুঁকিপূর্ণ ঐ বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিরাপদ স্থান দিয়ে লাইন সংযোগ দেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্ল্যাহ আজাদ জানান-পিডিপির লাইন ছিলো। পরে তারা ঘরবাড়ী করেছে। ক্ষতিগ্রস্তরা বিদ্যুৎ বিভাগে আবেদন করিলে উদ্ধর্তন কর্তৃপক্ষ তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর