শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ৭৭ পরিবারকে সম্মাননা, আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী 

বরিশালে হাতুরে ডাক্তারের অপারেশন ও টেষ্ট বানিজ্য

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে সঞ্জয় কুমার রায় নামের এক হাতুড়ে চিকিৎসকের অপারেশন ও টেষ্ট বানিজ্যে প্রতারণার শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা গ্রামের সহজ সরল রোগীরা।

সরেজমিন উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে হাতুড়ে চিকিৎসক সঞ্জয় কুমার রায় নিজের নামের পাশে স্পর্শকাতর বিভিন্ন রোগের অভিজ্ঞতার সাইনবোর্ড লাগিয়ে গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসা দেয়ার নামে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

বুধবার দুপুরে ওই হাতুড়ে চিকিৎসক সঞ্জয়ের কাছে চিকিৎসা নিতে আসা তানজিলা বেগম (৩০) জানান, গত এক মাস পূর্বে সঞ্জয় তার মেয়ের নাকে পলিপাস অপারেশন করেছে। তাতে প্রায় তিন হাজার টাকা খরচ হয়েছে। এখন তিনি নিজেই ঘার ব্যাথা নিয়ে এসেছেন। তাকে ইসিজি ও রক্ত পরীক্ষা করতে দেয়া হয়েছে। এ টেষ্ট দুটি সঞ্জয়ের ডায়াগনেষ্টিক সেন্টারে করানো হয়েছে এবং তিনিই রিপোর্ট দেখেছেন; এ জন্য তাকে ৯শ ৫০ টাকা দিতে হয়েছে।

শিকারপুর বন্দরের একাধিক ব্যবসায়ীরা জানান, সঞ্জয় রায় একজন হাতুড়ে চিকিৎসক হয়ে স্পর্শকাতর রোগের চিকিৎসা দিচ্ছে। পূর্বে উপজেলা প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

উজিরপুর উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, গ্রাম্য চিকিৎসকের অপারেশন কিংবা টেষ্ট দেওয়ার সুযোগ নেই। এবিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর