বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নওয়াপাড়া বন্দরের কার্যক্রম দ্রুত করার নির্দেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের নওয়াপাড়া বন্দরের কার্যক্রম আরও বেগবান করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা  দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিএ’র প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নওয়াপাড়া বন্দরকে আরও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রম গ্রহণের পাশাপাশি বন্দর সংলগ্ন নদী খননের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

’ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের লক্ষ্যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। খালিদ মাহমুদ চৌধুরী প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরত্বারোপ করেন। তিনি বলেন, ‘যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়— এমন প্রকল্প গ্রহণ করতে হবে।’ সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর