বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

টাঙ্গাইলে মাকে হত্যা পর ছেলের আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল:
টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রাসেল (২৮) নামের এক ছেলে মাকে কুপিয়ে হত্যা করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে আহত করেছে।আজ বুধবার (২ সেপ্টম্বর) বিকেল ছয়টার দিকে সেলিনা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করে তার ছেলে। নিহত সেলিনা বেগম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লি গ্রামের বছির উদ্দিনের স্ত্রী।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান,দুপুরে রাসেল হঠাৎ অসুস্থবোধ করায় মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে (২২) সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার নিকট চিকিৎসা নিতে আসেন।বিকেলে বাড়িতে গিয়ে মা সেলিনা বেগম ছেলে রাসেলকে তার স্ত্রীর সাথে তুলানা করে কটুক্তি করেন। এসময় রাসেল ক্ষিপ্ত হয়ে মা সেলিনা বেগমকে দা দিয়ে কোপাতে থাকে। এসময় তার স্ত্রী খোদেজা বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল ঘরে থাকা কিটনাশক (বিষ) পান করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষনা করেন।বর্তমানে রাসেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। রাসেলকে আটক করা হয়েছে এবং মামলা হলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর