শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোর অভয়নগর থানা পুলিশের হাতে ৬ জুয়াড়ি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোর অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। অনুসন্ধানে জানা যায়, ৩১-০৮-২০২০ইং তারিখ রাত্র ১০.২০ ঘটিকার সময় অভয়নগর থানাধীন ভাটপাড়া গ্রামস্থ আসামী মোঃ ওসমান মোল্লা এর উত্তর ভিটার দক্ষিন দুয়ারী আধাপাকা ঘরের গ্রীল দেওয়া বারান্দায় প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলার সময় অভয়নগর থানার,  ভাটপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই অভিজিৎ সিংহ,এসআই যোগেশ চন্দ্র মন্ডল,এএসআই আলমগীর হাসান সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামীদের আটক করে।

 

আটককৃত আসামিরা হলোঃ১। মোঃ ওসমান মোল্লা (৫০)পিতা-মৃত গোলাম মোল্লা,গ্রাম-ভাটপাড়া, ২। মোঃ মফিজুর রহমান শেখ (৩৮), পিতা-মৃত মোহাম্মদ আলী শেখ , গ্রাম-বগুড়া তলা,৩।মোঃকায়ছেদ শেখ (৪৫),পিতা-মৃত রাঙ্গা মিয়া শেখ গ্রাম- বগুড়া তলা,৪। মিকরাইল হাসান (২৮), পিতা-মোঃ হায়দার আলী শেখ,গ্রাম-বগুড়া তলা,৫।মোঃ হারুন শেখ (৩৯)পিতা-মৃত খেয়াল শেখ,গ্রাম-ভাটপাড়া,সর্ব থানা-অভয়নগর,যশোর ৬। মোঃ বিল্লাল মোড়ল (৩৮), পিতা- মৃত আঃ সামাদ মোড়ল,গ্রাম-নামাজগ্রাম, থানা-বেনাপোল পোর্ট,যশোর,এ/পি গ্রাম- বানিপুর (শ্বশুর মিজানুর মোড়ল মিজু),থানা-অভয়নগর।আসামিদের কাছ থেকে আটককৃত আলামতঃ১। ০১ সেট তাস (৫২ পিচ),২। নগদ টাকা ১,৭৯০/- (এক হাজার সাতশত নব্বই) টাকা ও ৩। ০১টি প্লাষ্টিকের হলুদ রংয়ের বস্তা দ্বারা তৈরী পাটি সহ ধৃত করেন।

 

আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দ্বায়ের হয়েছে। মামলা নং-১/১৭৪,তারিখ-০১ সেপ্টে, ২০২০; ধারা- ১৮৬৭ সালের জুয়া আইন ৩/৪/৬ রুজু করে। উক্ত আলামত সহ আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর