সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিপ্লব মেয়র হলে একনাম্বার মডেল পৌরসভা উপহার দেব:কুদ্দুস এমপি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস বলেছেন, ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে নির্বাচন হতে পারে। আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে জনতার ও নাগরিকের সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, একটা পরিবর্তন চাই। আমি কথা দিয়ে যাচ্ছি- আমি যদি বেঁচে থাকি, আপনাদের আশির্বাদে বিপ্লব মেয়র নির্বাচিত হলে গুরুদাসপুর পৌরসভাকে আমি একনাম্বার মডেল পৌরসভা হিসেবে আপনাদের উপহার দেব।

সোমবার রাত ১০টায় নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন তিনি।

উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদ খলিফা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ খলিফা, উপজেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। এরপর জাতির জনক ও তার পরিবারের নিহত সব সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত জনগণের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর