বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটোয়ারীতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

“ মাছ উৎপাদন বৃদ্ধি করি- সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২০ -২০২১ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় খাস, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়।

 

এসময় মৎস্য অধিদপ্তর রমনা,ঢাকার সহকারী পরিচালক (এনএটিপি-২) মোঃ মকছেদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ সিরাজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ পহেলা সেপ্টেম্বরে উপজেলার মোট ১৮টি জলাশয়ে চারশত কেজি রুই, কাতলা ও মৃগা জাতের মাছের পোনা অবমুক্ত করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর