শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৫৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ৭৭ পরিবারকে সম্মাননা, আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর শার্শায় আন্ত:জেলা ডাকাত দলের সহযোগী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণ অলংকার বিক্রয়ের মুলহোতা তৌহিদুর রহমান কালুকে (৪৫) আটক করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ডাকাতের ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার (৩১ আগষ্ট) দুপুরে নাভারন তার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। আটক কালু শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তন্নী জুয়েলার্সের মালিক। নাভারণ সার্কেল ‘খ’ এর সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘সম্প্রতি গত কয়েকদিন ধরে মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

 

ডাকাতির এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুর দোকান হইতে ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।’ তিনি আরো জানান, ডাকাত দলের সাথে ওই দোকানদারের যোগসাজশ রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রয় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর