শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে প্রকাশ্যে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নাটোর প্রতিনিধিঃ

নাটোর শহরের মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে বড়গাছা এলাকার মুদি ব্যবসায়ী আব্দুস সালামকে কুপিয়ে জখম করেছে মুখোশ ধারীরা । আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে আব্দুস সালাম মসজিদ মার্কেটের বর্ষা মোবাইল সেন্টারে বসে কথা বলছিলেন মোবাইল মেকার জহুরুলের সাথে। এসময় মাস্কপড়া মুখোশে মুখ ঢাকা অজ্ঞাত ২ যুবক সেখানে যায়।

 

এক পর্যায়ে সেখানে তর্ক-বিতর্ক ও জটলা তৈরী হয়।এ সময়ে কেউ আব্দুস সালামকে কুপিয়ে জখম করে।পরে রক্তাক্ত আব্দুস সালাম মার্কেটের ভেতর থেকে বের হয়ে এলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।সদর হাসপাতালে আব্দুস সালামের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

খবর পেয়ে নাটোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধিদের আটকে অভিযান শুরু করে বলে জানান ইন্সপেক্টর তদন্ত আব্দুল মতিন। মুদি ব্যবসার পাশাপাশি সে আলাইপুর এলাকার রিল্যাক্স ল্যাবরেটরিজেও কাজ করেন বলে জানান আব্দুস সালামের প্রতিবেশীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর