শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

টাঙ্গাইলে আল্লাহ নবী ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে বিক্ষোপ ও ভাংচুর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল:
টাঙ্গাইলে ভূঞাপুরে আল্লাহ, নবী ও ইসলাম ধর্মকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় শ্রাবন হালদার নামের এক কলেজ শিক্ষার্থীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ বিকাল সাড়ে ৫ টার দিকে উত্তেজিত জনতা এ হামলা চালায়। শ্রাবন হালদার উপজেলার গোবিন্দাসী গ্রামের শ্যামল হালদারের ছেলে ও  বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, কলেজ ছাত্র শ্রাবন হালদার আল্লাহ, নবী ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা আজ বিকাল সাড়ে ৫টার দিকে মিছিল সহকারে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে তাকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীরা আগামীকাল সকাল ১০ টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়।
কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার রাসেল মনির বলেন, ইতিমধ্যে যারা এ ধরনের কাজ করেছে কাউকেই ছাড় দেয়া হয়নি। শ্রাবন হালদারকেও ছাড় দেয়া হবেনা। খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর