বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

যশোরে ডাক্তার ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে দুর্নীতি মামলায় এক চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন দুদক কর্মকর্তা। অভিযুক্তরা হলেন, যশোর জেনারেল হাসাপাতালের তৎকালিন ইমারজেন্সি মেডিকেল অফিসার বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি রেজিস্টার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও কেশবপুর থানার তৎকালিন এসআই ও বর্তমানে বাগেরহাট সদর থানায় কর্মরত হিরন্ময় সরকার। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে ওই দুইজনকে অভিযুক্ত করে জেলা জজ আদালতে এ চার্জশিট জমা দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালে কেশবপুরের শ্রীফলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছেরমত আলী গুরুতর আহত হন। এ ব্যাপারে তার ভাই কেশবপুর থানায় একটি মামলা করেন। যার নম্বর ১২। তারিখ ২৩/৩/২০১৫। এ মামলার তদন্তকালে এসআই হিরন্ময় সরকার ও যশোর জেনারেল হাসপাতালের তৎকালীন ইমারজেন্সি ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের যোগসাজসে মিথ্যা জখমি সনদপত্র তৈরি করে আদালতে দুর্বল চার্জশিট জমা দেন।

 

বিষয়টি আহত ছেরমত আলীর নজরে আসলে ২০১৮ সালের ২১ মে জেলা ও দায়রা জজ আদলতে ওই দুইজনকে আসামি করে দুর্নীতির অভিযোগে এনে মামলা করেন। আদালতের আদেশে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল তদন্ত শেষে এ ঘটনার সত্যতা পেয়ে ওই দুইজনকে অভিযুক্ত করে সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর