মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

এস এ মারুফ:

পাবনার চাটমোহরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস পালন করেছে চাটমোহর সাংস্কৃতিক একাডেমী। বৃহস্পতিবার রাতে একাডেমীর দোলবেদীতলার কার্যালয়ে এ উপলক্ষ্যে কবির স্মৃতি স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর সংক্ষিপ্ত আলোচনাসভা ও নজরুল সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়। চড়–ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসরঞ্জন তলাপাত্র কবির জীবন সংগ্রাম বিষয়ে বিষদ আলোচনা করেন।

 

এসময় বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ আলী আহম্মেদ, রথীন্দ্রনাথ কুন্ডু, সিদ্দিক মিলন, ইজাজুর রহমান, হাসান মাহমুদ মামুন প্রমুখ নজরুলের বিভিন্ন আঙ্গিকের সঙ্গীত পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন মাহবুব হাসান লিটু, অসিত কুন্ডু (ধলা), গিটারে সঙ্গত করেন সৈকত ও সাকিব। মন্দিরায় মনির হোসেন ও জিপসীতে রথীন্দ্র নাথ সঙ্গত দেন। এসময় এলাকার নজরুল ভক্তরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর