শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোর বিকাশ প্রতারক আটক আদালতে স্বীকারোক্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর পিবিআই আজ বৃহস্পতিবার বিকাশ প্রতারকচক্রের হোতা  বিপ্লব শেখকে আটক করেছে । সে মাগুরার,শ্রীপুর থানার চর মহেশপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন  বিভিন্ন কোম্পানীর সীম কার্ড উদ্ধার করা হয়। আটক বিপ্লব জিজ্ঞাসাবাদে জানায়,  যে, তারা একত্রে ৪০/৫০ জন বিকাশে প্রতারণা করে বিকাশ একাউন্ট থেকে টাকা উঠিয়ে নেয়।  যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল সহ অন্যান্য শহরে তাদের দলের লোকজন আছে।

 

বিকাশ দপ্তর ও বিকাশের এজেন্ট সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন  বিকাশ একাউন্টের টাকা হাতিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। বিভিন্ন পত্রিকায় বিকাশে প্রতারণার সংবাদ দেখে পিবিআই, যশোর অনুসন্ধান শুরু করে। এ সময়ে বিকাশ প্রতারকচক্রের সন্ধান পেয়ে সাদমান আকিব হৃদয়সহ চার জনকে গ্রেফতার করে পিবিআই, যশোর।এব্যাপারে এসআই স্নেহাশীষ দাশ বাদী হয়ে যশোর  কোতয়ালী থানার মামলা করেন। আসামী আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি  দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর