মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ২৫ দিনে ৯ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মো:আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় চলতি মাসের গত ২৬ দিনে করোনাভাইরাস পরীক্ষায় ফলাফলে ৯ জনের দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এ উপজেলায় মোট ৩৮ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮ জন। করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম জানান, আগস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত এ উপজেলা থেকে করোনাভাইরাসের নমুনা টেস্টের প্রাপ্ত ফলাফলের তালিকায় নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ৪ জন, ভাঙ্গুড়া পৌর সদরে মাস্টার পাড়ায় ১ জন ও কুমরাডাঙ্গায় ১ জন, ভাঙ্গুড়া ইউনিয়নের দড়িপাড়ায় ১ জন,পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটায় ১ জন, ও অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলায় ১জন।

 

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আইসোলেশন ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় আছেন ও বাকী ৮ জন হোমকোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র আরও জানায়,গত জুলাই মাসে ৭৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের দেহ করোনাভাইরাস সনাক্ত হয়েছিল। অপরদিকে চলতি মাসে ২৬ তারিখ পর্যন্ত ৫৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের করোনাভাইরাস সনাক্ত পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর