মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

গোপালপুরে শিয়ালের কামড়ে এক নারীর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে শিয়ালের কামড়ে আহত হওয়া ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
চিকিৎসা গ্রহণের ১৮দিন পর গতকাল বুধবার সন্ধ্যায় মৃত্যু হওয়া ফিরোজা বেগম উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া উত্তর পাড়ার বাহাজ উদ্দিনের স্ত্রী।
গত ৮ আগস্ট শনিবার মুখমণ্ডলের বিভিন্নস্থানে শিয়ালের দাঁতের কামড়ে আহত হয়ে ধনবাড়ীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন।
জানা যায়, ঐদিন বিকেলে ফিরোজা বেগম রান্নাঘরের সম্মুখে বসে মাছ কাটছিলেন। হঠাৎ তার স্বামী বাহাজ উদ্দিন দূর থেকে শিয়াল-শিয়াল ডাকচিৎকার শুনে বাড়িতে ঢুকে দেখতে পান, উঠোনে তার স্ত্রী একটি শিয়ালের সাথে ধস্তাধস্তি করছে। তাকে দেখে শিয়ালটি পালানোর আগেই ফিরোজ বেগমের মুখমণ্ডলের বিভিন্নস্থানে দাঁতের কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর