শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়ায় শিক্ষার্থীকে যৌণ নিপিড়ণে বখাটেসহ দুই জন গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেণির শিক্ষার্থীকে যৌণ নিপিড়ণের মামলায় বখাটে গ্রেফতার।থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী, বাকাল গ্রামের বাসিন্দা এক শিক্ষার্থীকে বুধবার বাজারে যাবার পথে যৌণ নিপিড়ন করে পশ্চিম বাকাল গ্রামের মঈজুদ্দিন ফকিরের বখাটে ছেলে ইমরান ফকির (২২)।

 

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন নং-১৫ (২৭.৮.২০)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মামলায় একমাত্র অভিযুক্ত বখাটে ইমরান ফকিরকে গ্রেফতার করে ওই দিনই আদালতে প্রেরণ করেছেন। এদিকে ভিক্টিমকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরন করেছে পুলিশ।

অন্যদিকে বুধবার সন্ধ্যায় উপজেলার ফুল্লশ্রী গ্রামের সামসুল হক ফকির ও মজিদ ফকিরের সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের হামলায় উভয় পক্ষের দুই জন হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় বুধবার রাতেই মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে সামসুল হক ফকিরের ভাই রহিম ফকিরকে বুধবার রাতেই গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর