সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাটিতে অরক্ষিত ট্রান্সফর্মার দেখার কেউ নেই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শামীম হাসান সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চলতি নদীর তীরে অবস্থান রামপুর গ্রাম। সেখানে নদীর তীরে ফসলি জমি আবাদের জন্য বসানো হয়েছে বি,এ,ডি,সি ব্যবস্থাপনায় ভাসমান পল্টুনে পানির পাম্প। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই পানির পাম্পগুলি নিঃসন্দেহে এলাকার উপকার করছে। পাম্প চালাতে প্রয়োজন হয় বিদ্যুতের। সে জন্য নদীর তীরেই মাটিতে বসানো হয়েছে তিনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফর্মার। যার অবস্থান একেবারে মাটিতে এবং অরক্ষিত খোলা অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। মাটিতে থাকার ফলে এর সাথেই গবাদিপশুর অবাদ বিচরণ।

 

এমনকি গ্রামের ছোট ছোট কোমলমতি শিশুরাও অবাদে সেখানে খেলাধুলা করে। একটু অসাবধান বা বেখেয়ালী হলেই ঘটে যেতে পারে প্রাণনাশের মত মারাত্মক দূর্ঘটনা। অবুঝ শিশুরা খেলার ছলে যদি। ভাবতেই গা শিওরে উঠে। সাধারণ মানুষের নজরে যদি তা আসে তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বা বিদ্যুত বিভাগের নজরে আসে না কেন। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর বিনীত অনুরোধ কোন রকম দূর্ঘটনা ঘটার আগেই যেন এর প্রতিকার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর