শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে পিতাপুত্রসহ ৪ জনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মইনুল হক মাসুম, মোতালেব হোসেন, তোরাপ আলী এবং রাশেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াবাজার এলাকার আজব আলীর সঙ্গে একই এলাকার মোতালেব হোসেনের ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার রাতে জমির বিষয়ে হঠাৎ আজব আলী এসে মোতালেব হোসেনকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজব আলীসহ তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে মইনুল ইসলাম তার পিতা মোতালেব আলীসহ তোরাপ আলী এবং রাশেলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুতর আহত মইনুল হক মাসুম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে এখনো মামলা চলমান রয়েছে। আমরা দুইবার কোর্টের রায়ও পেয়েছি। তারপরও বিভিন্ন সময়ে তারা আমাদের হত্যার হুমকি দিতো। আজকে আমাদের হত্যার উদ্দেশ্যেই মাথায় কুপিয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর