সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুঃসময়ের বন্ধুদের আপন করে রাখবেন-প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন সু-সময়ের বন্ধু নয় দুঃসময়ের বন্ধুদের আপন করে রাখবেন। কারন সু-সময়ে যারা পাশে থাকে এবং দুঃসময়ে যাদের পাশে পাওয়া যায়না তারা প্রকৃত বন্ধু নয়। প্রতিমন্ত্রী বলেন আমরা যে কোন দুর্যোগের সময় আপনাদের পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো। শনিবার সকালে নাটোরের সিংড়া পৌর সভার গাইন পাড়া মহল্লায় বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ কালে এই কথা গুলো বলেন।

 

এসময় বক্তব্য রাখেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস,চায়না রেলওয়ে গ্রুপের কি একাউন্ট ম্যানেজার মোঃ আবু কাওছার, নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে গাইন পাড়া,পাড় সিংড়া সহ বিভিন্ন মহল্লায় প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহযোগিতায় ৬০০টি পরিবারের মাঝে শিশু খাদ্য সামগ্রী ও ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া চায়না রেলওয়ে গ্রুপের পক্ষ থেকে আরও ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর