শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

কলারোয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা ঘটনাস্থল থেকে ৩জন আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টর:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে বুধবার দুপুর ২ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আনোয়ার হোসেনের স্ত্রী ছখিনা খাতুন (৩৫) ঘটনা স্থলে নিহত হয়। গুরুতর আহত হয় তার মেয়ে রাজিয়া (১৮)। এলাকাবাসী সুত্রে জানা যায়, ছখিনার মেয়ে জামাই বাড়ীতে থাকায় তার ভাসুরের ছেলে ও তার মা মর্জিনা কে গালাগালিজ না করার জন্য অনুরোধ করলে উভয়ের মধো কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মর্জিনা(৩৭) ও তার ছেলে জাহিদ হাসান(১৩) এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে।

 

খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস ঘটনাস্থলে পৌছায়ে ৩ জন আসামীকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু(৪৫) ও তার ছেলে, জাহিদ হাসান(১৩)। আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন কিলোমিটার দূর থেকে গ্রামপুলিশ তাদের আটক করে চন্দনপুর ইউনিয়ন পরিষদে আটক করে রাখে।

 

নিহত সখিনার মেয়ে গুরুতর আহত অবস্থায় কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, নিহতের লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে ও এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর