শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে আবু রায়হান নামে ওই ছাত্রকে আটক করে পুলিশ। এর আগে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। আটক আবু রায়হান শহরের বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হেফজখানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের বাসিন্দা। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। তার মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সাথে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়।

 

গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদ্রাসায় রান্নার কাজ করছিল তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় ও মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি আরো জানান, প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে সে তার মাকে জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোরে মাদ্রাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর