শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিরাজগঞ্জে হোমিও দোকানে RAB এর অভিযানে মাদক সহ আটক ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

আজ সোমবার ( ১৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা বাজারে দিপা হোমিও হলে RAB – 12 অভিযান চালিয়ে রেকটিফাইড স্পিরিট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। RAB – 12 এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঘুড়কা বেলতলা বাজারে দিপা হোমিও হলে নিয়মিত ভাবে বিপুল পরিমান রেকটিফাইড স্পিরিট ( মাদক) বিক্রি করা হয়। তাই উক্ত দোকানে অভিযান চালিয়ে ২৭ বোতল রেকটিফাইড স্পিরিট, ১ টি মোবাইল, ১ টি সিমকার্ড এবং নগদ ২০০০ টাকা সহ মাদক বিক্রেতাকে আটক করা হয়।

 

আটককৃত মাদক বিক্রেতা ঘুড়কা গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে শ্রী রতন কুমার দাস (৪০)। মাদক অভিযান পরিচালনা করেন, RAB-12 এর সদর কোম্পানীর একটি চৌকষ দল সহ কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান। তিনি আরো জানান, আটক কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলংগা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার কৃত আলামত সহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর