সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ঝালকাঠি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:

ঝালকাঠি সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৭) আগষ্ট বিকাল ৪টায় সরকারী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে  সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি  মো: আশিকুর রহমান শাওন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা যুবলীগের আহ্বায়ক ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর রেজাউল  করিম জাকির, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো: শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথী ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম, আল আমীন।

প্রধান অতিথী তার বক্তৃতায় বলেন, “সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হত না। এ মহান নেতাকে স্বপরিবারে যারা নৃশংসভাবে হত্যা করেছে, প্রবাসে পলাতক সেই সকল খুনীদের দেশে ফিরিয়ে এনে এই বাংলার মাটিতে ফাঁসি কার্যকরের দাবী জানান। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ”দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি সরকারী কলেজের ইমাম হাফেজ মাওলানা মো: নুর উদ্দীন। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর