সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

গুয়াপঞ্চক বার আউলিয়া আন্তঃ গ্রাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ফরহাদুল ইসলাম,আনোয়ার প্রতিনিধি:

আনোয়ারা উপজেলায় গুয়াপঞ্চক বার আউলিয় আন্তঃগ্রাম ফুটবল কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে গুয়াপঞ্চক মাদ্রাসার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে মোকাবেলা করেন বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল একাদশ বনাম মরহুম আখতারুজ্জামান চৌধুরী ফুটবল একাদশ।এতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মরহুম আখতারুজ্জামান চৌধুরী ফুটবল একাদশ।

 

এতে বৈরাগ ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মান বলেন, টুর্নামেন্টের ফাইনাল খেলায় যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী খেলার দিনগুলোতে আরো বেশী করে দর্শক উপস্থিত হয়ে এসব টুর্নামেন্টকে প্রাণবন্ত করার আহবান জানাচ্ছি।মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর