সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুরুদাসপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.:
নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।শনিবার ১৫ আগষ্ট সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন এবং সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদে হৈমন্তী গাছের চারা রোপন করাসহ পরিষদ মিলনায়তনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, ওসি মো. মোজাহারুল ইসলাম, অধ্যক্ষ জালাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, কল্লোল ফাউন্ডেশনের দাতা সদস্য আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, দৈনিক দিবারাত্রীর নির্বাহী সম্পাদক আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা মো. সাহাদৎ হোসেন প্রমূখ। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ জাতীয় শোক দিবস পালনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর