সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইউনিয়ন পর্যায়ে ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেব ২নং বাকাল ইউনিয়নে দোয়া ও মিলাদ অনুস্ঠিত হয়েছে।

 

দলীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটনের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমানের তত্বাবধানে ২নং বাকাল ইউনিয়নের আল জামিয়াতুন নাফিজিয়া আল ইসলামিয়া মারকাজ মাদ্রাদায় শনিবার বাদ আছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক লীগের প্রতিস্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াতসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুস্ঠিত হয়েছে।

 

দুই শতাধিক মুসুল্লীর অংশ গ্রহনে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ রফিকুল ইসলাম।অন্যদিকে একই দিন বাদ আছর বাকাল ইউনিয়নের মধ্য ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদে সাংবাদিক এফএম নাজমুল ইসলাম রিপনের তত্বাবধানে জাতির পিতাসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুস্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর